নামের আগে ডাক্তার লেখায় ১৫ হাজার টাকা জরিমানা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
নামের আগে ডাক্তার লেখায় ১৫ হাজার টাকা জরিমানা

নামের আগে ডাক্তার লেখায় ১৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক।। ফরিদপুরের সালথায় নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করায় হোমিওপ্যাথি চিকিৎসকের এক সহকারীকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, সালথা বাজারের হোমিও চিকিৎসক বিজয়ের সহকারী নরেশ নিজেই চেম্বার খুলে রোগী দেখা শুরু করে এবং নামের আগে ডাক্তার নরেশ লিখে প্রতারণা করে আসছে।



খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিব সরকার ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে তাকে আটক করার পর শুক্রবার (৯ জুলাই) ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এদিকে, জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুরে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৩৪ জনকে ১০ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেল চারটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ অভিযানে এসব জরিমানা ও জব্দের ঘটনা ঘটে।

এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে কোতোয়ালিতে ৮ জনকে ১ হাজার টাকা, ভাংগায় ১১ জনকে ২৫শ’ টাকা, সালথায় ১ জনকে ৫শ’ টাকা, বােয়ালমারীতে ৭ জনকে ৫৯শ’ টাকা, নগরকান্দায় ৭ জনকে ৯শ’ টাকা জরিমানা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!