দেশে করোনায় একদিনে রেকর্ড ২১২ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
দেশে করোনায় একদিনে রেকর্ড ২১২

দেশে করোনায় একদিনে রেকর্ড ২১২

অনলাইন ডেস্ক।। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। দেশে গত ২৪ ঘন্টায় এ করোনায় আরও ২১২ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে করোনা ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪ জনে।



গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৩২৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় যে মৃত্যু হয়েছে, তা সর্বোচ্চ। এর আগে ২০১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে গত বুধবার (৭ জুলাই)।

শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৬১৩টি ল্যাবরেটরিতে ৩৯ হাজার ২০৯টি নমুনা সংগ্রহ ও ৩৬ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬৯ লাখ ৩ হাজার ২৬৮টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৯ শতাংশ।

এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ জন ৩৮৪ জন।

তাদের মধ্যে পুরুষ ১১৯ ও নারী ৯৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬০, বেসরকারি হাসপাতালে ৩৬ এবং বাসায় ১৬ জন মারা যান।

মৃত ২১২ জনের মধ্যে বয়সের হিসাবে দশোর্ধ্ব ২ জন, বিশোর্ধ্ব ৭ জন, ত্রিশোর্ধ্ব ১৭ জন, চল্লিশোর্ধ্ব ৪০ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৬ জন এবং ষাটোর্ধ্ব ৯০ জন মারা যান।

একই সময়ে করোনায় মৃত ২১২ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকায় ৫৩, চট্টগ্রামে ২৬, রাজশাহীতে ২৩, খুলনায় ৭৯, বরিশালে ৫, সিলেটে ৬, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ৮ জনের মৃত্যু হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!