ইয়াবাসহ ডায়াগনষ্টিক সেন্টারের মালিক গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
ইয়াবাসহ ডায়াগনষ্টিক সেন্টারের মালিক গ্রেফতার

ইয়াবাসহ ডায়াগনষ্টিক সেন্টারের মালিক গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় ডায়াগনষ্টিক সেন্টারের মালিক ইয়াবা ব্যবসায়ী এস এম রিজভী (২৮) কে ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব-৮। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গলাচিপার খারিজজমা বাজার সংলগ্ন গ্রামীন ডায়াগনস্টিক সেন্টার হতে এস এম মবিন রিজভীকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত আসামী এস এম মবিন রিজভী (২৮) উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মোঃ আঃ হালিমের ছেলে।

র‌্যাব-৮ (পটুয়াখালী ক্যাম্প) কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল খারিজজমা বাজার সংলগ্ন গ্রামীন ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালায় এক পর্যায় গ্রামীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক এসএম মবিন রিজভীকে ইয়াবাসহ গ্রেফতার করে।

তিনি প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন ধরর মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করে আসছিল।

একপর্যায়ে স্বীকার করে পেশায় সে ডায়াগনস্টিক সেন্টারের মালিক কিন্তু ইয়াবাই তারদের প্রকৃত ব্যবসা।

আসামী থেকে ১৬ পিস কথিত ইয়াবা, ১টি মোবাইল ফোন এবং ২টি সীম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!