কলাপাড়ায় জ্বর-সর্দি-কাশির ঔষধ সংকট কাটছে না | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ায় জ্বর-সর্দি-কাশির ঔষধ সংকট কাটছে না

কলাপাড়ায় জ্বর-সর্দি-কাশির ঔষধ সংকট কাটছে না

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় ফাম্মের্সী গুলোতে জ্বর-সর্দি-কাশির ঔষধের সংকট দেখা দিয়েছে। পৌরশহর সহ উপজেলার ১২টি ইউনিয়নে অন্ততঃ তিন শতাধিক ফার্ম্মেসী রয়েছে।

এসব দোকান গুলোতে স্কয়ার এবং বেক্রমকো কোম্পানীর জ্বর-সর্দি, কাশির ঔষধের তুলনামূলক বেশী চাহিদা রয়েছে। রোগীরা সাধারনত এ ঔষধ গুলো ক্রয় করেন বেশী। গত এক মাস ধরে এ ঔষধ গুলোর সংকট দেখা দিয়েছে। এদিকে, ছোট ছোট ঔষধ ব্যবসায়ীদের অভিযোগ,বড় বড় দোকান গুলোতে মজুদ থাকার কারনে এমন সংকটের সৃষ্টি হয়েছে।



এ ব্যাপারে কলাপাড়া পৌর শহরের ঔষধ ব্যবসায়ীরা বলেন, দীর্ঘ এক মাস হয় এ কোম্পানীর নাপা গ্রুপ এবং এইচ গ্রুপের ঔষধ গুলো অর্ডার করলেও তা পাওয়া যাচ্ছে না। অথচ কতিপয় বড় বড় দোকান গুলোতে বিশেষ ব্যক্তিরা এ ওষুধ পাচ্ছে বলে গ্রাহকদের মধ্যে থেকে এমন অভিযোগ উঠেছে।

ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সাথে আলাপ করলে তার বলেন, কোম্পানীর সরবরাহ কম। এর ফলে ঔষধের এ সংকট দেখা দিয়েছে।

কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘ একমাস ধরে বিভিন্ন রোগ নিয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে,তার বেশীর ভাগ রোগী জ্বর নিয়ে আসছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার বলেন, জ্বর বিভিন্ন রোগের উপসর্গ হতে পারে। তবে অধিকাংশ রোগী এখন জ্বর নিয়ে আসছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!