গলাচিপায় বড় ভাইয়ের স্ত্রীকে মারধর | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় বড় ভাইয়ের স্ত্রীকে মারধর

গলাচিপায় বড় ভাইয়ের স্ত্রীকে মারধর

গলাচিপায় বড় ভাইয়ের স্ত্রীকে মারধর

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের স্ত্রীকে মারধর করার খবর পাওয়া গেছে। আহত গৃহবধু নাজমা বেগম (৩২) হচ্ছেন আলমগীর হওলাদারের স্ত্রী। আহত নাজনীনকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।



ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আট নম্বর ওয়ার্ডের এজাহার হাওলাদারের বাড়িতে।

আহত গৃহবধু নাজমা বেগমের স্বামী আলমগীর হওলাদার জানান, গত বৃহস্পতিবার বিকাল দুইটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছোট ভাই মোস্তাফিজ হাওলাদার (২৫) আমার স্ত্রীকে ঘর থেকে চুলের মুঠি ধরে নামিয়ে এলোপাথারীভাবে পিটাতে থাকে। আমার স্ত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। পরে আমার স্ত্রীকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে।

গলাচিপা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, আহত নাজমা বেগম আমার চিকিৎসাধীনে ২য় তলায় ভর্তি আছে এবং তার শরীরে মারধরের চিহ্ন আছে।

এ বিষয়ে মোস্তাফিজ হাওলাদারের কাছে জানতে চাইরে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে ইউপি সদস্য সাহজাদা ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী বলেন, দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব।

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!