সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
বরিশাল বিভাগে একদিনে মৃত্যু-১৯; আক্রান্ত-৫৩৩

বরিশাল বিভাগে একদিনে মৃত্যু-১৯; আক্রান্ত-৫৩৩

অনলাইন ডেস্ক।। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা নিয়ে এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৯৬ জনে।

বুধবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন ও করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়।



এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশাল জেলায় তিন, পটুয়াখালী জেলায় দুই ও বরগুনা জেলায় চারজনসহ মোট ৯ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে, যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৬৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২৪ হাজার ৯৬ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৯১ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ২০২ জন নিয়ে মোট ১০ হাজার ৩০৬ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৭ জন নিয়ে মোট ৩ হাজার ২০ জন, ভোলা জেলায় নতুন ৪৩ জনসহ মোট ২ হাজার ৩৬৯ জন, পিরোজপুর জেলায় নতুন ৪৮ জন নিয়ে মোট তিন হাজার ৩৩৭ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৪৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১২৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২১ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তরসূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২৩৪ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬৩৪ জনের মৃত্যু হয়।

আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬৩৪ জনের মধ্যে ৪৪ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল পর্যন্ত) শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২০ জন ও করোনা ওয়ার্ডে ১৭ জন ভর্তি হয়েছেন। আইসোলেশন ওয়ার্ডে এখন ২৫৯ জন চিকিৎসাধীন।

এদের মধ্যে ৯০ জনের করোনা পজিটিভ এবং ১৬৯ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে ৬২.৭৬ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!