কলাপাড়ায় সরকারী খাল দখল নিয়ে পাল্টাপাল্টি মামলা | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় সরকারী খাল দখল নিয়ে পাল্টাপাল্টি মামলা

কলাপাড়ায় সরকারী খাল দখল নিয়ে পাল্টাপাল্টি মামলা

রিপোর্ট-চঞ্চল সাহা।। কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে সরকারী খালের নিয়ন্ত্রন নিয়ে দু’পক্ষের দু’দিনের মারামারির ঘটনায় উভয় পক্ষ পাল্টপাল্টি দু’টি মামলা করেছে মঙ্গলবার সন্ধ্যায় থানায় মামলা দুটি করা হয়।

এতে নূর-ইসলাম হাওলাদারের স্ত্রী মোসা.মারুফা বেগম বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

এ মামলায় প্রধান আসামী করা হয়েছে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আশিক তালুকদার।



অপরদিকে প্রতিপক্ষ নূর হোসাইন বাদী হয়ে নুর ইসলাম হাওলাদারকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখ সহ আরো ৭/৮ জনকে অজ্ঞাত নামা রাখা হয়েছে। তবে কোন পক্ষের আসামী আটক হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ’কাটাখালী’ খাল নামে সরকারী খালের নিয়ন্ত্রন নিয়ে গত রবিবার এবং মঙ্গলবার দু’দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রথম দফায় সংঘর্ষে গুরুতর আহত না হলেও দ্বিতীয় দফার সংঘর্ষের ঘটনায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূর হোসেন তুহিন (২৮)কে কুপিয়ে জখম করা হয়েছে।

এ সময় রাব্বি, নূর-ইসলাম, নজরুল ইসলাম, রাশেল বয়াতী, মুসা বয়াতী , রুনা বেগম ,সোহেল ও রুমান আহত হয়। এদের মধ্যে নূর-হোসেন তুহিন ও রাব্বি

কে আশংকা জনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। অন্যান্যদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো.রিপন হাওলাদার জানান, মধুখালী কাটাখালী নামের এ খাল মূলতঃ সরকারী খাল। খালটি অবৈধভাবে আটকিয়ে মাছ চাষ করে হচ্ছে। এছাড়া ওই খালের স্লুইসের নিয়ন্ত্রন দখলকারীদের হাতে থাকায় পানি ওঠানো -নামানোর কাজ তারাই করছে। ফলে কৃষক চাষাবাদের সময় পানি পাচ্ছে না ,অপরদিকে ,বর্ষায় পানি নিস্কাশনের কোন সুবিধা কৃষক না পাওয়ায় ব্যাপক সমস্যার সন্মূখীন হচ্ছে। মিঠাগঞ্জ ইউনিয়নের কামাল উদ্দিন হাওলাদারের ছেলে নূর-ইসলাম হাওলাদরের নেতৃত্বে খাল দখল সহ এ হামলা চালানো হয় বলে ওই ইউপি সদস্য উল্লেখ করেন।

তবে নূর ইসলাম হাওলাদার এ হামলার কথা অস্বীকার করে বলেন, খালটেিত তাদের লীজ রয়েছে। প্রতিপক্ষরা অযথা উল্টে তাদের উপর হামলা চালায়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, দুই পক্ষই খালটি তাদের লীজ নেয়া বলে দাবী করছেন। তবে মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!