কুয়াকাটায় ঘুরতে নিয়ে কিশোরী সৎ মেয়েকে ধর্ষন; অভিযুক্ত পিতা গ্রেপ্তার | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কুয়াকাটায় ঘুরতে নিয়ে কিশোরী সৎ মেয়েকে ধর্ষন; অভিযুক্ত পিতা গ্রেপ্তার

কুয়াকাটায় ঘুরতে নিয়ে কিশোরী সৎ মেয়েকে ধর্ষন; অভিযুক্ত পিতা গ্রেপ্তার

আপন নিউজ অফিস।। সৎ বাবার সাথে কুয়াকাটা সৈকতে ঘুরতে গিয়ে ঝাউবনে নিয়ে ধর্ষনের শিকার হয়েছে ১৬ বছরের কিশোরী সৎ মেয়ে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত পাষন্ড পিতা ইউসুফ ফকিরকে গ্রেপ্তার করেছে।

সোমবার দুপুরে নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করেছে এবং গ্রেপ্তার ইউসুফকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।


মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, প্রায় পাঁচ বছর আগে ওই কিশোরী মেয়ের মা দ্বিতীয় স্বামী হিসেবে ইউসুফ ফকিরকে বিয়ে করে কক্সবাজারে বসবাস করতেন। করোনা মহামারীর মধ্যে লকডাউনে স্বামীর বাড়ি কুয়াকাটার মেলাপাড়ায় অবস্থান করছিল। গত ১৩ জুলাই ওই কিশোরী তার নানা বাড়ি আমতলী থেকে কুয়াকাটার মেলাপাড়া এলাকায় মায়ের বাড়িতে বেড়াতে আসে।

গত ১৪ জুলাই বিকালে ইউসুফ ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাবার কথা বলে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার তিনদিন পর ওই কিশোরীর মা তার নানা বাড়িতে এলে পুরো বিষয়টি মাকে জানায়। এ ঘটনায় ক্ষুদ্ধ কিশোরীর মা ১৮ জুলাই (রোববার) রাতে স্বামী ইউসুফ ফকিরকে আসামী করে মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

পুলিশ কর্মকর্তা জানান, মামলা দায়েরের পরই পুলিশ ইউসুফের অবস্থান সনাক্ত করে পাশ্ববর্তী আমতলী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে। সোমবার তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!