ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক

সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আবু ইউসুফ সকশিসের পক্ষ থেকে সকল স্তরের সম্মানিত শিক্ষকদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



সরকারি কলেজ শিক্ষক সমিতি’র (সকশিস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবু ইউসুফ বলেন, মুসলমানদের জন্য ঈদুল আযহা অফুরন্ত খুশির বার্তা। আমাদের দেশে অন্যান্য ধর্মের মানুষকেও ঈদের আনন্দ স্পর্শ করে। মানবিক সাম্য, ত্যাগ ও সহমর্মিতার বিস্ময়কর ও অপরূপ আলোকপ্রভা ঈদের উৎসবে প্রকাশিত হয়, যা ইসলামের মহত্ত্ব ও সর্বজনীনতার প্রতীক। ঈদের শিক্ষা হলো সাম্য, ভ্রাতৃত্ব ও একাত্মবোধের মাধ্যমে আনন্দ উপভোগ এবং পারস্পরিক সাহায্য-সহযোগিতার সম্প্রসারণ। সমাজের গরীব অভাবী মানুষও যাতে এই মহানন্দে শামিল হতে পারে, সেজন্য ইসলাম নির্দেশনা দিয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য থেকে বিচ্যুত না হয়ে সামাজিকতা এবং মানবতাবোধকে সমুন্নত করাই ঈদের মূল তাৎপর্য।

তিনি আশা করেন, মহামারি করোনার এই সংকট কাটিয়ে পৃথিবী অতি তাড়াতাড়ি তার আপন স্বরূপ ফিরে পাবে এবং সকল সম্মানিত শিক্ষক সমাজের প্রাণের দাবী পুরণ হবে।

তিনি সকল শিক্ষকদের মহামারি করোনা মুহুর্তে সামর্থ্য অনুযায়ী হতদরিদ্র কর্মহীন ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মহামারি মুহূর্তে ঈদ আনন্দ পালন করতে আমরা সবাই যেন সরকারের নির্দেশনা মতে স্বাস্থ্য বিধি মেনে চলি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!