গলাচিপায় ঘরের অভাবে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় ঘরের অভাবে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি

গলাচিপায় ঘরের অভাবে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় একটি জেলে পরিবার ঘরের অভাবে মানবেতর জীবনযাপন করছে। পৈত্রিক সূত্রে পাওয়া বাবার জমিতে কোন রকম চালাঘরে চলছে তাদের বসবাস। বাবার মৃত্যুর পরে অভাবের সংসারের হাল ধরে মাহাবুল খা (৪২)। বাবা মারা যাওয়ায় মা, স্ত্রী ও সন্তান নিয়ে কোন রকম সংসার করে বেঁচে আছেন। তার নেই কোন ঘর। মাহাবুল খা পেশায় একজন জেলে।

জানা গেছে, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারের মৃত আব্দুল আজিজ খার ছেলে মাহাবুল খা। তার পরিবারের সদস্য সংখ্যা আটজন। পরিবার বড় হওয়ায় অভাব যেন পিছু ছাড়ছে না মাহাবুল খার পরিবারের। তাই নতুন করে বসবাস উপযোগী একটি ঘরও উঠানো হয় না তার।

মাহাবুল খা বলেন, “লোকজনে কয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীবদের ঘর দেয়। আমিও একটা ঘর পাইলে আমার ঘর না থাকার দুঃখ চইলা যাইত। ভাংগা ঘরে আর থাকতে হইত না।’

মাহাবুল খার স্ত্রী আকলিমা বেগম (৩৫) বলেন, ‘আমার স্বামীর অনেক কষ্ট করে মাছ ধরেন। আর তাতেই আমাদের ছয়টি জীবন চালাতা খুব কষ্ট হয়।’

মাহাবুল খার মা রওশনা বেগম (৬৫) বলেন, ‘স্বামীর মৃত্যুর পরে আমার ছেলের সংসারেই পড়ে আছি। আমার ছেলেটাকে যদি সরকারিভাবে একটি ঘর দিত তাইলে আমরা সরকারের কাছে চির ঋণী থাকতাম।’

রতনদী তালতীয় ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খান বলেন, পরিবারটি আসলেই অসহায়। মাছ ধরে জীবিকা নির্বাহ করে। পরিবারটি একটি ঘর পেলে তারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!