শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
নলছিটিতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নলছিটিতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বরিশাল অফিস।। নলছিটিতে সাংবাদিক অহিদুল ইসলাম মিথুনের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। এ কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীরাও অংশ নেয়।

সাংবাদিক অহিদুল ইসলাম মিথুন আঞ্চলিক দৈনিক দখিনের সময় পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি ও সিদ্ধকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।




বুধবার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজয় উল্লাস-৭১ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে সাংবাদিকেরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক বিন-ই আমিন, কামাল হাসান, গোলাম মাওলা শান্ত, আমির হোসেন, হাসান আলম সুমন, সাইদুল কবির রানা, কায়কোবাদ তুফান, সাইদুল ইসলাম, এস.আর সোহেল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক মিথুনের ওপর হামলাকারী এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা নানাভাবে তাকে হুমকি দিচ্ছে। এতে সাংবাদিক মিথুনের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মো. সাইফুল আকন দলবল নিয়ে খেজুরতলা বাজার সংলগ্ন এলাকায় লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে মিথুনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেন। হামলার একপর্যায় মেম্বার সাইফুল আকন তার বুকের ওপর উঠে গলা চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা চালান।

এ ঘটনায় মিথুন বাদি হয়ে গত ২০ জুলাই মেম্বার সাইফুল আকনসহ ১৩ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!