রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

গলাচিপায় হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতারে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার।

বুধবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কার্যালয়ে আয়োজিত হয় এ প্রেস ব্রিফিং। প্রেস ব্রিফিং জানানো হয়, হত্যা মামলার প্রধান আসামী ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা থেকে মো. মিরাজ মীরকে এবং দুই নম্বর আসামী জসিম মীরকে ফেনীর মহিপাল থেকে গ্রেফতার করা হয়।




আসামীদের গ্রেফতার অভিযানে গলাচিপা থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শাহেদ চৌধুরীর নেতৃত্বে ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম, এসআই মো. তারেক মাহমুদ ও এএসআই দিবাকর চন্দ্র দাস। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ জুন গলাচিপার ডাকুয়া ব্রীজ বাজরে রুহুল আমিন মীর (ধলা) কে তার চায়ের দোকানে ঢুকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে, ওই দিনই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পরের দিন নিহতের স্ত্রী মোসা. নাজমুন নাহার বাদী হয়ে গলাচিপা থানায় এজাহার ভূক্ত ২৬ জন ও অজ্ঞাত ২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

২৬ জুন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে থানা পুলিশ ৬ জন আসামীকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেন।

এসময় গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর সওকত আনোয়ার জানান, আইনের চোক ফাঁকি দিয়ে কোন অপরাধী এড়াতে পারবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!