স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ভাইকে মারধর | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ভাইকে মারধর

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ভাইকে মারধর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় মানসুরা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ভাই মো.শামিমকে (২৩) মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার উত্তর চরখালী গ্রামে।

মানসুরা ওই গ্রামের বশির ফকিরের মেয়ে ও উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মারধরের শিকার শামিম মানসুরার আপন বড় ভাই। এ ঘটনায় মানসুরার বাবা মো. বশির ফকির (৫০) শুক্রবার সন্ধ্যায় আরিফ ফকির (২২), মোহন ফকির (৫৫), শাখাওয়াত ফকির (২২) ও শাহজালাল ফকিরের (৫৮) বিরুদ্ধে গলাচিপা থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা একই বাড়ির লোকজন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর চরখালী গ্রামের উত্ত্যক্তের শিকার মানসুরার বাবা বশির ফকির ও উত্ত্যক্তকারী আরিফ ফকিরের বাবা একই বাড়িতে বসবাস করেন। আগে থেকেই স্কুলে যাওয়া আসার পথে ও বাড়ির পাশে একা পেলেই মানসুরাকে আরিফ উত্ত্যক্ত করত। বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করলে শামিমকে আরিফ দেখে নেয়ার হুমকি দেয়। বৃহস্পতিবার শামিম মানসুরার স্কুলের অ্যাসাইনমেন্টের পেপার জমা দিতে গেলে উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে সড়কে পৌঁছলে তাকে আরিফ, মোহন, শাখাওয়াত ও শাহজালাল এলোপাথারী মারধর করে। এতে শামিমের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয়। শামিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে পড়লে মারধরকারীরা তাকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে বশির ফকির বলেন, ‘আমার মেয়েকে আরিফ প্রায়ই উত্ত্যক্ত করত। আমার ছেলে শামিম এর প্রতিবাদ করায় ওরা তাকে মেরেছে। আমি প্রশাসনের কাছে ওদের বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত মোহন ফকিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শুনছি পরশু (বৃহস্পতিবার) আমার ছেলে আরিফের সাথে শামিমের একটি ঝামেলা হইছে। কি লইয়া ঝামেলা হইছে তা আমি জানি না।’

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, দুই পরিবারের মধ্যে আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!