মহিপুরে ইশা ছাত্র আন্দোলন সম্মেলন অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
মহিপুরে ইশা ছাত্র আন্দোলন সম্মেলন অনুষ্ঠিত

মহিপুরে ইশা ছাত্র আন্দোলন সম্মেলন অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহিপুর থানা শাখার বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৩ টায় মহিপুর বায়তুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদে শাখা সভাপতি মুহাম্মদ মাহদী হাসান নাঈম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম আল আমিন-এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি মুহাম্মদ মোসলেম উদ্দিন মুছা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইলিয়াস আহমদ হাবিবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহিপুর থানা শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আবুবকর ছিদ্দিক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাহদী আল হাসান।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্বাস আলী।

সম্মেলনের শেষের দিকে প্রধান বক্তা ইশা ছাত্র আন্দোলন মহিপুর থানা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং আগামী ৩ মাসের জন্য তরুণ কবি মাইনুদ্দিন আল আতিককে সভাপতি, এইচ.এম আল আমিনকে সহ-সভাপতি ও হাফেজ মুহাম্মদ ইব্রাহীমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, থানা মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইশা ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!