আমতলীতে ৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
আমতলীতে ৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলীতে ৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলী প্রতিনিধি।। আমতলীর দক্ষিণ টেপুরা গ্রাম থেকে ৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে আমতলী সিরিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।




জানাগেছে, উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামের আনোয়ার হাওলাদার, পারভেজ হাওলাদার. মুছা হাওলাদার ও হুমায়ুন হাওলাদারসহ একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

এ সময় ইয়াবা বিক্রিরত অবস্থায় পুলিশ পারভেজকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে পারভেজের শরীর তল্লাশী করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনার আমতলী থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইনে পারভেজ ও আনোয়ার হাওলাদারের নামে মামলা হয়েছে। রবিবার পুলিশ পারভেজকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, আনোয়ার হাওলাদার ঢাকা থেকে ইয়াবা মুছা ও হুমায়ুনের কাছে পাঠিয়ে দেয়। তারাসহ একটি চক্র এলাকায় ইয়াবা বিক্রি করে। ইয়াবার ছোবল থেকে রক্ষা করতে ওই চক্রকে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ইয়াবা বিক্রেতা পারভেজকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!