গলাচিপায় মরিয়ম বেগমের দাফন সম্পন্ন | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় মরিয়ম বেগমের দাফন সম্পন্ন

গলাচিপায় মরিয়ম বেগমের দাফন সম্পন্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দৈনিক যুগান্তর গলাচিপা দক্ষিণ ও মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহাগ রহমানের মা ও চালিতাবুনিয়া ইউনিয়নের সমাজসেবক মো. আলী হোসেন হাওলাদারের সহধর্মিণী মোসা. মরিয়ম বেগম (৯১) বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকালে গলাচিপা পৌরসভার পেয়ারা বাগানের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




তাঁর মৃত্যুতে গলাচিপা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শুক্রবার সকাল ৯টায় চালিতাবুনিয়া গ্রামের বাড়িতে মরহুমার জানাজ নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!