গলাচিপায় গণ টিকাদান কার্যক্রম শুরু | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় গণ টিকাদান কার্যক্রম শুরু

গলাচিপায় গণ টিকাদান কার্যক্রম শুরু

মো. নাসির উদ্দিন, গলাচিপাঃ গলাচিপায় ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ এর রেজিষ্ট্রেশন বিহীন গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১ টি করে কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে থেকে টিকা গ্রহীতাদের ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা ৩ টি করে বুথের মাধ্যমে ৬ শ‘ জনকে এ টিকা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন পরির্দশক, ছয়জন করে স্বাস্থ্যকর্মী ও নয়জন স্বেচ্ছোসেবী কাজ করছেন। প্রাথমিক পর্যায়ে আজ একদিনের জন্য উপজেলার ৭ হাজার ৮ শত মানুষকে এ টিকা প্রদান করা হচ্ছে।




পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের রাজনীতির অভিভাবক জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি) সার্বিক তত্বাবধানে টিকাদান কর্মসূচির কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার, পটুয়াখালী জেলা প্রশাসক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!