ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ

ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা নিহতের প্রতিবাদে মানববন্ধন করেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা।

পটুয়াখালী প্রেসক্লাবের সামনে কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম (২৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ছাত্রলীগের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা রাকিবুল ইসলাম হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




রাকিবুল ইসলাম উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গত ২৮ জুলাই রাতে সন্ত্রাসী হামলার শিকার হন।

চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামলায় রাকিবুলের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান সিকদার, সাবেক সহসভাপতি আল-আমিন সিকদার, বেল্লাল হোসেন, হৃদয় আশীষ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল হক, সদর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। এর আগে জেলা ছাত্রলীগের নেতারা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

গত ২৮ জুলাই রাত সাড়ে নয়টার দিকে রাকিবুল ইউনিয়নের তেগাছিয়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে আজিমুদ্দিন গ্রামে জলকপাট এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা রাকিবুলকে কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামলার ঘটনার পরদিনই রাকিবুলের মা রাহিমা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ তরিকুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

মামলার এজাহারভূক্ত আসামী রুবেল সিকদার, নয়ন বয়াতী, খলিল ও নোমানকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!