কলাপাড়ায় গরু চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার; ১০টি চোরাই গরু জব্দ | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় গরু চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার; ১০টি চোরাই গরু জব্দ

কলাপাড়ায় গরু চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার; ১০টি চোরাই গরু জব্দ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০টি চোরাই গরু জব্দ করা হয়। গ্রেফতারকৃতারা হলো উপজেলার ধানখালী ইউনিয়নের জাকির সরদার এবং পাশ্ববর্তী আমতলী পৌর শহরের বাসীন্দা নজির ইসলাম। সোমবার সকালে ধানখালীর ইউনিয়নের নোমরহাট বাজার থেকে তাদেরকে গ্রেফতার করেন।




স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ গরু চোর ধানখালী নোমরহাট বাজারে চোরাই গরু বিক্রির জন্য নিয়ে আসে। গোপন সংবাদের ভিক্তিতে দু’টি চোরাই গরুসহ তাদের দু’জনকে আটক করে। পরে আটককৃতদের তথ্যমতে জাকির সরদার বাড়ি ধানখালী থেকে আরও আটটি গরু উদ্ধার করে পুলিশ।

ধানখালী ইউনিয়ন চেয়ারমান রিয়াজ তালকদার বলেন, গত কয়েকমাসে ধানখালী ইউনিয়নে অন্তত অর্ধশত গরু চুরির ঘটনা ঘটেছে। এমকি চোরের উৎপাতের গোয়াল ঘরে পাহাড়া বসানো হয়েছে। এই সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেট সদস্য আটক হওয়ায় গ্রামবাসীরা কিছুটা হলেও স্বাস্তির নি:শ্বস ফেলেছে। তবে এ সংঘবদ্ধ চোরের প্রধানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ১০ টি গরুসহ দুইজনকে আটক করা হয়েছে। এদের গডফাদারসহ বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!