আমতলীতে হিরোইনসহ কলাপাড়া সেচ্ছাসেবক দলের আহবায়কসহ গ্রেফতার-২ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
আমতলীতে হিরোইনসহ কলাপাড়া সেচ্ছাসেবক দলের আহবায়কসহ গ্রেফতার-২

আমতলীতে হিরোইনসহ কলাপাড়া সেচ্ছাসেবক দলের আহবায়কসহ গ্রেফতার-২

আমতলী প্রতিনিধিঃ পৃথক পৃথক অভিযান চালিয়ে কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন বাদল মৃধা ও তারিকাটা গ্রামের মেহেদী হাসান আশিককে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।




আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ জাকির হোসেন বাদল মৃধা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। রবিবার রাতে বাদল আমতলীর ডাক্তারবাড়ী স্ট্যান্ডে হিরোইন বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই শুভ বাড়ৈই অভিযান চালিয়ে আমতলী-পটুয়াখালী সড়কের ওই স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে .২৫ গ্রাম হিরোইন জব্দ করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক অভিযোগ রয়েছে।

অপর দিকে থানার এসআই মোঃ শহীদুল আলম তারিকাটা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিরত অবস্থায় মেহেদী হাসান আশিককে গ্রেফতার করেছে। তার শরীর তল্লাশী করে ১১ গ্রাম গাজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পুলিশ সোমবার দু’জনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!