গলাচিপায় রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে প্রেমিক ধরা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে প্রেমিক ধরা

গলাচিপায় রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে প্রেমিক ধরা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় রাতের আঁধারে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা খেলেন আল আমিন (২৬) নামে এক যুবক।

এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত আল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সোহানসহ চারজনকে গ্রেফতার করেছে।





আল আমিন উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলতাফ হোসেন গাজীর ছেলে। তিনি ঢাকায় বিমান বাহিনীর বাশার রেঞ্জে মাস্টার রোলে শ্রমিকের কাজ করেন।

পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, আল আমীন দিন কয়েক আগে বাড়িতে ফেরেন। তার সঙ্গে অনেক আগ থেকে এক গৃহবধূর পরকীয়ার সম্পর্ক ছিল। শনিবার গভীর রাতে আল আমীন ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে যায়। বিষয়টি টের পেয়ে প্রেমিকার ছেলে সোহান তার তিন মামাসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ফাঁদ পাতে। আল আমীন সে ফাঁদে ধরা পড়ে। সোহান ও তার সঙ্গীরা আল আমীনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। সংজ্ঞাহীন অবস্থায় আল আমীনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্র জানা যায়, আল আমীনের অবস্থা সঙ্কটাপন্ন। এ ঘটনায় আল আমীনের ভগ্নিপতি হাতেম মাতবর রোববার রাতে গলাচিপা থানায় মামলা দায়ের করেছেন।

গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, মামলার প্রধান আসামি সোহানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ধারালো বঁটি, চাকু ও দা মামলার আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। অন্যান্য আসামিরও গ্রেফতারে অভিযান চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!