রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় নিখোঁজ পুত্রবধু ও নাতিকে ফিরে পেতে শ্বশুরের জিডি

গলাচিপায় নিখোঁজ পুত্রবধু ও নাতিকে ফিরে পেতে শ্বশুরের জিডি

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় নিখোঁজ পুত্রবধু ও নাতিকে ফিরে পেতে শ্বশুরে থানায় জিডি করেছেন। নিখোঁজ পুত্রবধুর শ্বশুর হচ্ছেন উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত. জজ্ঞেশ্বর চন্দ্র হাওলাদারের ছেলে প্রফুল্ল হাওলাদার (৬৫)। প্রফুল্ল হাওলাদার ১৬ আগস্ট গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।ডায়েরী নং- ৫৭৫, তারিখ- ১৬/০৮/২০২১।

ডায়েরী সূত্রে জানা যায়, প্রফুল্ল হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার (৩৫) এর সাথে দীপা রানী (২৮) পিতা মৃত. দ্বিলীপ কবিরাজ সাং- দশমিনা, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালীর সাথে গত ৩ (তিন) বছর আগে বিবাহ হয়। তাদের সংসারে দু বছরের একটি পুত্র সন্তান রয়েছে। প্রফুল্ল হাওলাদার জিডিতে বলেন, আমার ছেলে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে। ইতিপূর্বে আমার ছেলের বউ ঢাকায় গিয়ে আমার ছেলে সাথে কিছুদিন বসবাস করেছে। আমার ছেলের বউয়ের পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ছেলে এবং ছেলের বউ বাড়িতে আসে। ঘটনার দিন ১৬/০৮/২০২১ তারিখ সকাল অনুমান ৮ টার সময় আমার ছেলে আমাদের নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। ছেলের বউ দীপা রানী ছেলের সাথে ঢাকায় গিয়ে বসবাস করতে চাইলে করোনা সংক্রমন কমলে নিবে বলে অনেক বুঝিয়ে আমার ছেলে তার স্ত্রী দীপা রানীকে আমাদের বাড়িতে রাখিয়া যায়। অতপর একই তারিখে বেলা অনুমান ১১ টার দিকে আমার ছেলের বউ দীপা রানী ও তার দুই বছরের সন্তানকে নিয়ে আমাদের কাউকে কিছু না বলিয়া ঘর হইতে বের হয়ে যায়। পরবর্তীতে আমাদের নিকট আত্মীয় স্বজনের নিকট আত্মীয়দের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় আমার ছেলের বউ ও তার ছেলেকে (আমার নাতি) না পেয়ে ভবিষ্যতের জন্য থানায় একটি সাধারণ ডায়েরী করি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!