পর্যটকদের পদভারে সরগরম কুয়াকাটা সমুদ্র সৈকত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
পর্যটকদের পদভারে সরগরম কুয়াকাটা সমুদ্র সৈকত

পর্যটকদের পদভারে সরগরম কুয়াকাটা সমুদ্র সৈকত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ দীর্ঘ প্রায় ৫ মাস পর পর্যটকের পদভারে সরগরম হয়ে উঠেছে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বুধবার বিকাল থেকেই পর্যটকের আগমন ঘটে সমুদ্র সৈকতে। আগত পর্যটকদের আতিথিয়েতায় ব্যস্ত সময় পার করছেন হোটেল মোটেলসহ পর্যটনমুখী ব্যবসায়ীরা।




বৃহস্পতিবার সকাল থেকে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে সৈকতের বিভিন্ন পয়েন্টে হই হুল্লোরে মেতে উঠতে দেখা গেছে। অনেকেই সৈকতের ঢেউয়ে গা ভাসিয়ে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। দীর্ঘদিন পর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে প্রান চাঞ্চল্যতা ফিরে এসেছে। তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন এখন পর্যটন মৌসুম না হওয়ায় ভীড় অনেকটাই কম থাকবে। আগত এ সকল পর্যটকদের শতভাগ স্বাস্থ্যবিধি মানতে ট্যুরিষ্ট পুলিশ ও থানা পুলিশসহ মাঠে ভ্রাম্যমান আদালতের টিম কাজ করছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা প্রশাসন।

করোনা সংক্রম রোধে গত পহেলা এপ্রিল থেকে কুয়াকাটা ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। দীর্ঘ বন্ধে বড় লোকসানের মুখে পড়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এবার হয়তো লোকসান কাটিয়ে উঠতে পারবে ব্যবসায়ীরা এমনটাই প্রত্যাশা তাদের।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!