আমতলীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
আমতলীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ দুই’শ ২৫ গ্রাম গাজাসহ রুবেল চৌকিদার নামের এক গাঁজা বিক্রেতাকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার রাতে।




জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের জলিল চৌকিদারের ছেলে রুবেল চৌকিদার দীর্ঘদিন ধরে এলাকার গাঁজা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই দাদন মিয়া শনিবার রাতে অভিযান চালিয়ে বিক্রিরত অবস্থায় তাকে তার গ্রাম থেকে গ্রেফতার করে।
এ সময় তার শরীর তল্লাশী করে দুই’শ ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, রুবেল চৌকিদারকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!