গলাচিপায় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান অসুস্থ; দোয়া কামনা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান অসুস্থ; দোয়া কামনা

গলাচিপায় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান অসুস্থ; দোয়া কামনা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী মো. মজিবুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।

শনিবার (২১ আগস্ট) বিকাল ৫ টার দিকে নিজ বাসভবনের দোতলার সিড়ি থেকে নিচে নামার সময় পা ফসকে পড়ে গিয়ে মাথায় গুরুতর জখম হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে গলাচিপা হাসপাতালে নেয়া হয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পারিবারিকভাবে জানা যায়, তাকে ঢাকা বেসরকারী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মাথার সিটি স্ক্যান করা হয়েছে।

উল্লেখ্য, তিনি সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক বিআরডিবির চেয়ারম্যান বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ত্যাগী নেতা, রাজপথের লড়াকু সৈনিক, ওয়ান ইলিভেনের সময় মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রাজপথে সর্বপ্রথম মিছিল বের করেন। তার সুস্থতা কামনায় স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটো, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা কালিবাড়ী কমিটির সভাপতি দিলিপ বণিক, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। গলাচিপা পৌরসভার বিভিন্ন মন্দিরে প্রার্থনা এবং মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!