গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাত দিন ব্যাপি কর্মসূচী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যপস্থাপনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।




শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কর্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুলনবী স্বাগত বক্তব্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সরকারের নির্দেশ মোতাবেক সাতদিন ব্যাপি কর্মসূচীর লিখিত বক্তব্য পাঠ করেন। কর্মসূচীর আলোকে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার সরকারি পুকুর সমূহে মাছের পোনা অবমুক্ত ও মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিরতণসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মৎস্য সম্পদের অগ্রগতি ও উন্নয়নের জন্য এবং দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির করার লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণের মাধ্যমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন, মোহনা টিভির প্রতিনিধি সোহাগ রহমান, যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি রিয়াদ হোসাইন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারণ সম্পাদক দৈনিক কালের ছবির প্রতিনিধি রফিকুল ইসলাম রুবেল, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি সঞ্জিব দাস, দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার প্রতিনিধি নাসির উদ্দিন হাওলাদার প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য বিভাগে কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!