কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি দোতলা টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি দোতলা টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি দোতলা টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে টুঙ্গিবাড়িয়া-পাখিমারা খালের উপর নির্মিত ৫টি দোতলা টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটের দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পার্শ্বে জেলা প্রশাসনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসনের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তানভির হোসেন।




এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কানুনগো আলতাফ হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেন, সার্ভেয়ার আজগর আলী প্রমূখ। অভিযানে যৌথ ভাবে সহায়তা করেন জেলা পুলিশ ও কলাপাড়া থানা পুলিশ’র সদস্যরা।

জেলা প্রশাসন সূত্র জানায়, কুয়াকাটা মহাসড়কের পাখীমারা বাজার সংলগ্ন টুঙ্গিবাড়িয়া-পাখিমারা খালের উপর আবদুল সত্তার বয়াতী, আবদুল বারেক হাওলাদার, মো: সিদ্দিক, কবির ও জয়নাল দীর্ঘদিন যাবত দোতলা টিনের অবৈধ স্থাপনা তুলে নিচে দোকান ঘর এবং উপরে বসবাস করে আসছিল। খালের উপর থেকে তাদের এসব অবৈধ স্থাপনা অপসারনে নোটিশ প্রদান করার পরও তারা অপসারন না করায় ৩১ আগষ্ট মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিট থেকে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন, যা চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, জেলা ম্যাজিষ্ট্রেটের নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তানভির হোসেন উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। পর্যায় ক্রমে উপজেলার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!