গলাচিপায় গৃহহীন অসহায় রিয়াজের নেই মাথা গোজার ঠাই | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
গলাচিপায় গৃহহীন অসহায় রিয়াজের নেই মাথা গোজার ঠাই

গলাচিপায় গৃহহীন অসহায় রিয়াজের নেই মাথা গোজার ঠাই

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় গৃহহীন অসহায় রিয়াজের মাথা গোজার ঠাই নাই। প্রধানমন্ত্রীর সহায়তা চায় রিয়াজের পরিবার। উপজেলার আমখোলা ইউনিয়নে বাউরিয়া গ্রামের গৃহহীন অসহায় রিয়াজের দুই ছেলে মেয়েকে নিয়ে তার পরিবার। জীবন যুদ্ধে আশ্রায়ন প্রকল্পের একটি অফিস ঘরের মধ্যে বসবাস করছেন। আশ্রায়ন প্রকল্প-২ এর ২২ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ান ৭ পদাতিক ডিভিশনের ৮০ ব্র্যাকে কোন ঘর না পেয়ে দীর্ঘ ৮ মাস পর্যন্ত একটি অফিস কক্ষে স্ত্রী সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছে রিয়াজ। রিয়াজের পরিবার খুবই দরিদ্র, অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছে।




রিয়াজ বলেন, আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে আমি। পরিবারের জমি-জমা নদী ভাংগনে নিয়ে যাওয়ায় নেই কোন মাথা গোঁজার ঠাঁই। আমি স্ত্রী সন্তানদের নিয়ে বাউরিয়া গ্রামের আশ্রায়ন প্রকল্পের কোন ঘর না পেয়ে অফিস কক্ষে প্রায় ৮ মাস পর্যন্ত পরে আছি। এলাকার লোকের কাছে জানতে চাইলে তারা বলেন, হ্যা এই অসহায় পরিবারটি সরকারি ঘর পাওয়ার যোগ্য। পরিবারটি আশ্রায়ন প্রকল্পের একটি রুম পাওয়ার যোগ্য। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন এই পরিবারটি জীবন শেষ অধ্যায়ে মাথা গোজার ঠাঁই হিসাবে একটি রুম পেলে সুন্দরভাবে তারা বসবাস করতে পারবে। বাউরিয়া আশ্রায়ন-২ প্রকল্পের ৮০ ব্র্যাকের সাধারণ সম্পাদক মো. শহিদ পাঠান বলেন, ৮ মাস পর্যন্ত আমাদের ব্র্যাকের অফিসে রিয়াজ তার পরিবার সন্তান নিয়ে বসবাস করছেন। আসলেই পরিবারটি অসহায় এবং গৃহহীন।

আমখোলা ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান মনির বলেন, আসলেই রিয়াজের পরিবারটি অসহায়, ভূমিহীন ও গৃহহীন। তাদের একটি ঘরে পেলে তারা উপকৃত হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, যাচাই বাছাই করে প্রকৃত ভূমিহীন হলে তাদেরকে সরকারিভাবে ভূমি ও ঘর দেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!