বঙ্গোপসাগরে মৎস্য ট্রলার ডুবি; ১২ জন উদ্ধার | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বাঁধনে ৯২’র সভাপতি শাহজাদা, সম্পাদক নজরুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ
বঙ্গোপসাগরে মৎস্য ট্রলার ডুবি; ১২ জন উদ্ধার

বঙ্গোপসাগরে মৎস্য ট্রলার ডুবি; ১২ জন উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপাঃ উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে রাঙ্গাবালী উপজেলার একটি মৎস্য ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মৎস্যট্রলার থাকা ১২ মাঝিমাল্লাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।




ওই মৎস্য ট্রলারের মালিক উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা বাবর তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় নিজ মালিকানাধীন এফবি ‘মা’ নামক মৎস্যট্রলার। কিন্তু সোমবার সকালে বৈরী আবহাওয়ার কারণে মৎস্য বন্দর মহিপুরে রওনা হয়। পথিমধ্যে ৪০-৪৫ মিনিটের দূরত্বে ১২ মাঝি নিয়ে মৎস্য ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি মৎস্য ট্রলারের সাহায্যে সকল জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।’

তবে ডুবে যাওয়া মৎস্যট্রলারটি সোমবার বিকেল ৪টা পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে জানান এ ট্রলার মালিক। রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) সালাম মোল্লা বলেন, ‘শুনেছি একটি ট্রলার ডুবির কথা। কোন জায়গার এটা নিশ্চিত না। খোঁজ নিচ্ছি।’পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেতে সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
এ জন্য পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!