রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপা থেকে তলা ফাটা নিয়েই দোতলা লঞ্চ ঢাকায়

গলাচিপা থেকে তলা ফাটা নিয়েই দোতলা লঞ্চ ঢাকায়

গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপায় যাত্রীবাহী দোতলা লঞ্চ এম ভি আসা যাওয়া-২ এর তলা ফেটে গেছে বিআইডব্লিউটিএ এর ড্রেজারের সাথে ধাক্কায় ।




এতে লঞ্চে থাকা ব্যবসায়ীদের প্রায় ৫লাখ টাকার মালামালের ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে ঘাট সূত্র। আজ মঙ্গলবার সকালে রামনাবাদ নদীর গলাচিপা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে তলা ফাটা নিয়েই এম ভি আসা যাওয়া-২ লঞ্চটি গলাচিপা লঞ্চঘাট থেকে ৩শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে যাত্রীবাহী লঞ্চটির সাথে ধাক্কা লেগে বিআইডব্লিউটিএ’র ড্রেজারের হাইড্রলিকে সিষ্টেমে কাজ করছেনা বলে জানিয়েছে ড্রেজার কর্তৃপক্ষ।
যাত্রীদের সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় যাত্রীবাহী লঞ্চ এম ভি আসা যাওয়া-২ ৫শতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদর ঘাট লঞ্চঘাট থেকে গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে আসে। মঙ্গলবার সকাল ৮টার দিকে গলাচিপা লঞ্চঘাট পৌছলে ঘাটে ভিড়ানোর সময় আগে থেকে অবস্থান করা বিআইডব্লিউটিএ এর ড্রেজারের সাথে ধাক্কা খায় লঞ্চটি। এতে লঞ্চের তলা ফেটে গিয়ে পানি ঢুকে ব্যবসায়ীদের ৫লাখ টাকা মালামালের ক্ষতি হয়। কিটনাশক ব্যবসায়ী সরোয়ার গাজী জানান, তলা ফেটে লঞ্চে পানি ঢোকার ফলে তার ২লক্ষাধিক টাকার ঔষধ নষ্ট হয়েছে। কাপড় ব্যবসায়ী স্বপন সাহা জানায়, তার ৩০হাজার টাকায় এক রং এর কাপড় পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। আসা যাওয়া লঞ্চের মাষ্টার আ. রহিম জানাযন, ঘাটে ভেড়ার সময় লঞ্চটি নিয়ন্ত্রনের চেষ্টা করেছিলাম। কিন্তু বাতাসের প্রচন্ড চাপ থাকায় নিয়ন্ত্রন করতে পারিনি

বিআইডব্লিউটিএ’র ড্রেজারের উপ-সহকারী প্রকৌশলী আ. লতিফ জানান, ড্রেজারটি আগ থেকেই ওাখানে অবস্থান করছিল। এম ভি আসা যাওয়া-২ লঞ্চটি ড্রেজারকে ধাক্কা দেয়ার ফলে হাইড্রোলিক সিস্টেমে কাজ করছেনা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!