গলাচিপায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি | আপন নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম
গলাচিপায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গলাচিপায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান আগুনে ভস্মিভূত হয়েছে। স্থানীয়রা মনে করছেন এতে কমপেক্ষে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার গভীর রাতে আগুনের ঘটনা ঘটে।




ওই ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন এ আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী হাইস্কুলের দক্ষিণ পাশের বাজারে শুক্রবার রাতে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশ এলাকা থেকে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। উপস্থিত লোকজন আগুন নিভানোর জন্য আপ্রান চেষ্টা চালায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। এর মধ্যেই নয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে কালাম সিকদারের মুদি দোকান, ইদ্রিস প্যাদার মুদি দোকান ও বসত ঘর, নাসির গাজীর রেস্টুরেন্ট, লোকমান খার মুদি দোকান, দোকান শাহ আলম প্যাদার ওষুধের দোকান, হালেম প্যাদার মুদি দোকান, মিজানুর প্যাদার কাপড়ের দোকান, পরি বেগমের টেইলরিং দোকান পুড়ে ছাই হয়ে যায়।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সাধ্যমতো সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!