গলাচিপার পানপট্টি হিন্দুপাড়া ব্রিজের এপ্রোচ সড়ক ধসে পড়ছে | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট কলাপাড়ায় বাঁধনে ৯২’র সভাপতি শাহজাদা, সম্পাদক নজরুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫
গলাচিপার পানপট্টি হিন্দুপাড়া ব্রিজের এপ্রোচ সড়ক ধসে পড়ছে

গলাচিপার পানপট্টি হিন্দুপাড়া ব্রিজের এপ্রোচ সড়ক ধসে পড়ছে

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপার পানপট্টি ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিন পানপট্টি বিটুমিনাস কার্পেটিং পাকা সড়কের হিন্দু পাড়া সংলগ্ন এলাকার ব্রিজটির এপ্রোচ সড়ক ভেঙে যাচ্ছে। মাটি ধসে এপ্রোচের ইট খালে পড়ে যাচ্ছে। কোন ব্যবস্থা নেয়া না হলে এ ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে।

পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, এপ্রোচ সড়কে ব্লক বা গাইড ওয়াল না করায় বৃষ্টিতে মাটি ধসে গেছে। এর ফলে এপ্রোচ সড়কের ইট খালে গিয়ে পড়ছে। জরুরীভাবে গাইডওয়াল বা ব্লক স্থাপন করা হলে এপ্রোচ সড়কের ধসে পড়া রোধ করা সম্ভব।এখন করলে খুব অল্প টাকায় এ কাজ করা সম্ভব। দেরি হলে অনেক বেশি টাকার প্রয়োজন হবে। যা সরকারি টাকা দরিয়া মে ঢাল- এ অব্স্থার সৃষ্টি হবে। তিনি আরও বলেন,এ সড়কটি বর্তমানে পানপট্টি ইউনিয়ন ছাড়াও রাঙ্গাবালী উপজেলার মানুষের চলাচলের একমাত্র পথ। এটির ধসে যাওয়া রোধ করা না হলে যানচলাচল বন্ধ হওয়ার আশংকা রয়েছে।

উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!