গলাচিপায় পৌর কাউন্সিলর লাঞ্ছিত; বাজার পরিদর্শক সাময়িক বরখাস্ত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় পৌর কাউন্সিলর লাঞ্ছিত; বাজার পরিদর্শক সাময়িক বরখাস্ত

গলাচিপায় পৌর কাউন্সিলর লাঞ্ছিত; বাজার পরিদর্শক সাময়িক বরখাস্ত

গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপা পৌরসভার বাজার পরিদর্শকের হাতে পৌর কাউন্সিলর লাঞ্ছিত হওয়ার ঘটনায় পরিদর্শক নিহার রঞ্জন শীলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় পৌরসভা কার্যালয়ে পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল উপস্থিত হলে হঠাৎ তাকে উদ্দেশ্য করে নিহার গালাগাল করে এবং এক পর্যায়ে তার উপরে হামলা করে। কাউন্সিলরকে লাঞ্ছিত করতে দেখে উপস্থিত লোকজন এসে তাকে উদ্ধার করে। এঘটনায় পৌর মেয়র আহসানুল হক তুহিনের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা, কর্মচারি ও কাউন্সিলরদের নিয়ে এক জরুরি সভার আয়োজন করে।




এ ব্যাপারে কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল জানান, তিনি ১১টার দিকে পৌরসভায় প্রবেশ করলে অযাচিতভাবে নিহার তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। তিনি এর কারন জিজ্ঞেস করলে নিহার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

পৌরসভার কর্মচারি এ্যাসোসিয়েশন এর সভাপতি ও পৌর হিসাব রক্ষক কর্মকর্তা সবুজ পাল বলেন,‘ দীর্ঘদিন ধরে নিহার রঞ্জনের অনৈতিক আচার- আচরণে পৌরসভার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারিরা অসন্তুষ্ট। তাই উক্ত বিষয়টি অনেক পূর্বেই আমি নিজে মেয়র মহোদয়কে মৌখিক ভাবে অবহিত করেছি।’

সভাশেষে পৌর মেয়র আহসানুল হক তুহিন উপস্থিত সাংবাদিকদের বলেন, কাউন্সিলরকে লাঞ্ছিত করার ঘটনা অনাকাঙ্খিত ও অত্যন্ত দুঃখজনক। এ কারনে পৌরসভার বাজার পরিদর্শক নিহার রঞ্জন শীলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!