গলাচিপায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

গলাচিপায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় বিল্লাল হাওলাদার (৩৬) ও আলম হাওলাদার (৪০) নামে দুই মাদক বিক্রেতাকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত বিল্লাল পৌরসভার ১ নং ওয়ার্ডের তালেব নগর আবাসন ১০০ ব্যারাকের মৃত খলিল হাওলাদারের ছেলে ও আলম পৌরসভার ২ নং ওয়ার্ডের শ্যামলীবাগের মৃত সেলিম হাওলাদারের ছেলে।মঙ্গলবার রাতে পৌরসভার লঞ্চটার্মিনালের পল্টুনের উপর থেকে বিল্লালকে ও শ্যামলীবাগ এলাকা থেকে আলমকে গ্রেফতার করা হয়।




গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে এসআই সুকন্ঠ দে সঙ্গীয় এএসআই সজিবুর রহমান ফোর্স এর সহায়তায় পৌরসভার লঞ্চটার্মিনাল ঘাটের উত্তর পাশে পল্টুনের উপর থেকে বিল্লালকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশি করে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আলম দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে শ্যামলীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার মাদক মামলার আসামী বিল্লাল হাওলাদার ও আলম হাওলাদারকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!