রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

গলাচিপায় ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

সঞ্জিব দাস, গলাচিপাঃ বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়ের সার্বিক নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সেলিম কর্তৃক গলাচিপা উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন। গলাচিপা উপজেলার জোলেখা বাজার, হরিদেবপুর বাজার ও আমখোলা বাজার এলাকার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়টি নিশ্চিত করা হয় এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।




‘মাস্ক পরিধান করুন-সুস্থ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ী ও ভোক্তাসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়।
বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৩০,০০০/- ( ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকিকালে অসহায় ও মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন।
তদারকি চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, রসুন, আদা ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রদর্শন এবং প্রদর্শনকৃত তালিকার চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রি না করা এবং অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীগণকে সচেতন করা হয়েছে।
এছাড়াও কোন ক্রেতা যদি কোন পণ্য, ঔষধ এবং সেবা ক্রয় করে প্রতারিত হন তাহলে ভোক্তা বাতায়ন হট লাইন ১৬১২১ নম্বরে ফোন করে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, গলাচিপা, RAB-8, সিপিসি-১ (পটুয়াখালী ও বরগুনা )এর একটি টিম , সেনেটারী ইন্সপেক্টর শুভংকর দাস, ক্যাব, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!