আমতলীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের ঘটনায় আসামীর আদালতে স্বীকারোক্তি | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
আমতলীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের ঘটনায় আসামীর আদালতে স্বীকারোক্তি

আমতলীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের ঘটনায় আসামীর আদালতে স্বীকারোক্তি

আমতলী প্রতিনিধিঃ ১০ কেজি চালের জন্য চাচাতো ভাইয়ের ছেলে সাগরের ছুরিকাঘাতে চাচা নুরুল ইসলাম মুন্সিকে হত্যার ঘটনায় আসামী আলমগীর ওরফে আলানুর মুন্সী ও খালেদা বেগম আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। শনিবার আসামী আলমগীর ও খালেদা এ জবানবন্দি দেন। পুলিশ আসামীদের স্বীকারোক্তি মতে হত্যার ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।




জানাগেছে, উপজেলা সেকান্দারকালী গ্রামের নুরুল ইসলাম মুন্সিকে গত বৃহস্পতিবার ১০ কেজি চালের জন্য চাচাতো ভাই আলমগীর মুন্সির (৪৮) (আলানুর) তার ছেলে সাগর ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পরপরই আলমগীর, আলেয়া, খালেদা ও আসমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে নিহত নুরুল ইসলাম মুন্সির ছেলে আব্দুল আলিম মুন্সি বাদী হয়ে সাগর মুন্সিকে প্রধান আসামী করে সাত জনের নামে হত্যা মামলা দায়ের করেন। শনিবার গ্রেফতারকৃত আসামী আলমগীর মুন্সি ও খালেদা বেগম আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ ওইদিন আসামীদের স্বীকারোক্তি মতে প্রধান আসামী সাগর মুন্সির ঘরের পিছনের ঢোবা থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। জবানবন্দি শেষে ওইদিন আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, গ্রেফতারকৃত চার আসামীকে আদালতে পাঠানো হয়েছে।এর মধ্যে আসামী আলমগীর মুন্সি ও খালেদা বেগম আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। তিনি আরো বলেন, আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!