গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প | আপন নিউজ

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ
গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় শ্রীগুরু সঙ্ঘের উদ্যোগে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম এর অনুপ্রেরণায় এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিটিউট ও হাসপাতাল, বরিশাল এর সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার সভাপতি অসীম কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধ্রুবলাল বনিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ও গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম।




এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু.মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মু. মামুন আজাদ, শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের প্রচার সম্পাদক ভক্ত কর্মকার ও সদস্য অসীম কর্মকার, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, পৌর কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ্বাস, শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার কোষাধ্যক্ষ নির্মল কর্মকার প্রমুখ।

উল্লেখ্য,চক্ষু চিকিৎসা ক্যাম্পে অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। এ ক্যাম্পে ৫০০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!