পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্যদের দেয়া হলো মোটরসাইকেল ও রিক্সা মেরামত প্রশিক্ষণ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্যদের দেয়া হলো মোটরসাইকেল ও রিক্সা মেরামত প্রশিক্ষণ

পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্যদের দেয়া হলো মোটরসাইকেল ও রিক্সা মেরামত প্রশিক্ষণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।




বুধবার সকাল ১০ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে দুটি ব্যাচে ৫০ জন ক্ষতিগ্রস্থ্য সদস্যকে মোটরসাইকেল ও রিক্সা মেরামত বিষয়ক এক মাস ব্যাপি প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।

পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র(ডরপ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ’র ডেপুটি টিম লিডার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্স।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে পায়রা বন্দরের সহকারী পরিচালক মুহাঃ আশরাফ উজ্জামান (বাপ্পী) ও ডরপ এর প্রকল্প কর্মীবৃন্দ।

এক মাস মেয়াদী এ প্রশিক্ষণে দুটি শিফটে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ৫০ সদস্য অংশগ্রহন করেন।

প্রশিক্ষণ পেয়ে খুশি ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা বলেন, গ্রামাঞ্চলের মানু্ষের চলাচলের প্রধান বাহন এখন মোটরসাইকেল ও রিক্সা। তাই হাতে কলমে এ মেরামতের কাজ শিখতে পেরে নিজ এলাকায় গ্যারেজ খুলে নিজে যেমন কর্মক্ষেত্র তৈরি করতে পারবেন, তেমনি এখানে গ্রামের মানুষদেরও কাজের সুযোগ হবে। ইতিমধ্যে একাধিক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষ হওয়ার আগে কাজ শুরু করেছেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

২০১৯ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য চার হাজার দুইশ পরিবারের সদস্যদের ১২৬ টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত তিন হাজার ২৪৯ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে এখন স্বাবলম্বী। এই মোটরসাইকেল ও রিক্সা মেরামত প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ৫০ সদস্য আরো বেশী আয় করে নিজেদের সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারবে বলে আশা করছেন প্রশিক্ষণার্থীগন।

প্রধান অতিথি প্রশিক্ষণের সমাপনী ভাষণেরর পর প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বন কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম বলেন বর্তমানে এই ট্রেডের সকল কে প্রশিক্ষণের লব্ধ জ্ঞান দিয়ে কাজ শুরু করতে হবে। এতে নিঃসন্দেহে তারা অনেক লাভবান হবেন। এত সুন্দর যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ ও ডরপ এর প্রশংসা করেন ও আন্তরিক ধন্যবাদ জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!