রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে অনিয়মের অভিযোগ নিয়োগ পরীক্ষা স্থগিত

আমতলীতে অনিয়মের অভিযোগ নিয়োগ পরীক্ষা স্থগিত

আমতলী প্রতিনিধিঃ নিয়োগ পরীক্ষায় ঘুষ বানিজ্য ও অনিয়মের অভিযোগ আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। শনিবার সকালে এ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। নিয়োগ পরীক্ষা স্থগিত খবরে এলাকাবাসীর মাঝে স্বস্থি ফিরে এসেছে।




জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী, অফিস সহায়ক ও আয়া পদ শুন্য রয়েছে। ওই তিন পদে জনবল নিয়োগের জন্য প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান গত আগষ্ট মাসে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। ওই তিন পদে ১৭ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে আয়া পদে ৫ জন, নিরাপত্তা কর্মী পদে ৫ এবং অফিস সহায়ক পদে ৭ জন আবেদন করেন। ওই বিজ্ঞপ্তি মোতাবেক শনিবার বরগুনা জেলা স্কুল মিলনায়তনে নিয়োগ পরীক্ষার আহবান করা হয়। অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু তিন পদে তিন প্রার্থী মোঃ কামরুল হাসান জিকু, খাজিদা বেগম ও মোঃ রুবেলের নিকট থেকে ২৪ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। তিন প্রার্থীর কাছ থেকে ঘুষ নিয়ে তরিগরি করে নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগ সম্পন্ন করতে চাচ্ছেন প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি। এছাড়াও নিয়োগ পরীক্ষায় আবেদনকারী মোঃ আল আমিন, মোঃ বেল্লাল তালুকদার ও কাওসার মিয়া নিয়োগ পরীক্ষা অংশগ্রহনের জন্য নিয়োগ কার্ড দেয়া হয়নি। শনিবার বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের কাছে ঘুষ বানিজ্য ও নিয়োড় পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে ওই তিন প্রার্থী আভিযোগ দেন। তিন প্রার্থীও অভিযোগের প্রেক্ষিতে বরগুনা জেলা প্রশাসক নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছেন।

বরগুনা জেলা স্কুলের প্রধান শিক্ষক ডিজির প্রতিনিধি মোঃ আবুল কালাম বলেন, অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!