রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপার মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দর বনিক সমিতির নব-গঠিত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় নবগঠিত বনিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মশিউর রহমান বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মুঃসাহিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামিলীগ এর সহ সভাপতি হাজী মোহাম্মদ মজিবুর রহমান, সহ সভাপতি মেহেদী মাসুদ জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার মুঃশাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস,আওয়ামী লীগের অন্যতম নেতা মাইনুল ইসলাম রনো, কেন্দ্রীয় যুবলীগ এর সহ সম্পাদক মুঃমামুন আজাদ সহ উপজেলা, পৌর, কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় আওয়ামীলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ ও উলানিয়া বন্দরের ব্যবসায়িক বৃন্দ। দীর্ঘ ত্রিশ বছর পরে উলানিয়া বন্দর বনিক সমিতির ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

উক্ত কমিটিতে সরদার মোঃ জাহাঙ্গীর পারভেজ কে সভাপতি ও সুব্রত দেব শর্মা বাদল কে সাধারণ সম্পাদক করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!