কলাপাড়ায় চাঁদার দাবিতে ঘরবাড়ি ভাংচুর- হামলা-লুটপাটের ঘটনায় মামলা | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়ায় চাঁদার দাবিতে ঘরবাড়ি ভাংচুর- হামলা-লুটপাটের ঘটনায় মামলা

কলাপাড়ায় চাঁদার দাবিতে ঘরবাড়ি ভাংচুর- হামলা-লুটপাটের ঘটনায় মামলা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার লালুয়া ইউনিয়নে মোস্তফা গাজীর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে সাধারন মানুষকে হয়রানি করছে মামলা দিয়ে। এলাকায় বাস করতে হলে চাঁদা দিয়ে বাস করতে হবে। মঞ্জুপাড়া গ্রামের মো.শফিকুল আলমের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে মোস্তফা গাজী চক্র। গত ৮ সেপ্টেম্বর তার কাছে চাঁদা চাইলে তিনি  চাঁদা দিতে পারবেনা বলে তাদেরকে জানান। সকাল ১০ টার দিকে তার বাড়িতে একদল সন্ত্রাসী বাহিনী গিয়ে বাড়ি ঘর ভাংচুর, হামলা ও লুটপাট করে। ৯ সেপ্টেম্বর শফিকুল আলম বাদী হয়ে নয় জন কে আসামী করে বিজ্ঞ আইন শৃখংলা অপরাধ (দ্রুত বিচার) আদালতে একটি মামলা দায়ের করেন। দ্রুত বিচার মামলা নং-১৮০/২০২১





মামলা সুত্রে জানা যায়, আসামীরা হলো (০১) মো.মোস্তফা গাজী (০২) মো.আজিজ গাজী (০৩)বশার গাজী (০৪) মামুন গাজী (০৫) আলী আকবর (০৬) মিজানুর রহমান (০৭) মো.জাকির হোসেন মৃধা (০৮) মো নজরুল মৃধা (০৯) আলতাফ মৃধা। সকলের বাড়ী লালুয়া ইউনিয়নে আসামীরা চাদাবাজ, ভাড়াটে মাস্তান, সন্ত্রাসী, লাঠিয়াল, লোভী প্রকৃতির লোক। বাদীর কাছে চাদা দাবি করলে দিতে অস্বীকার করায় তার বসত বাড়ীতে হামলা করে দরজা জানলা কুপিয়ে ১০ হাজার টাকার ক্ষতি করে। বাধা দিলে আসামী বাশার, মামুন ও মিজান বাদীকে মেরে জখম করে এবং শাহনাজ এর গলায় থাকা ৯০ হাজার টাকা মুল্যের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। বীরদর্পে যাবার পথে বালুর ড্রেজারের একটি পানির পাম্প নিয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো.এমরান হোসেন বলেন, মামলাটি তদান্ত চলছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!