কলাপাড়ায় ব্যবসায়ে ও আর্থিক ব্যবস্থাপনা বিষয় প্রশিক্ষণ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়ায় ব্যবসায়ে ও আর্থিক ব্যবস্থাপনা বিষয় প্রশিক্ষণ

কলাপাড়ায় ব্যবসায়ে ও আর্থিক ব্যবস্থাপনা বিষয় প্রশিক্ষণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি সহ ওয়াশ উদোক্তাদের ব্যবসায়ে ব্যবস্থাপনা পদ্ধতি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পৌরসভার হলরুমে বৃহস্পতিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।




হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি/আশা) নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ প্রকল্পের আওতায় কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে উদ্যোক্তা তৈরীর মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ওয়াশ বিষয়ে টেকশই উন্নয়নের জন্য কাজ করছে।

প্রশিক্ষণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলাপাড়া পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. নরুল হক সরদার। প্রশিক্ষণে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ জান্নাতুল নাঈম, স্যানিটারী উদ্যোক্তা মো. মনির আহমেদ, স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তা ইসরাত জাহান পাপড়ি, গৃহ বর্জ্য সংগ্রহকারী উদ্যোক্তা মোছাঃ মুন্নি আক্তার, পানি ব্যবসায়ী মোঃ আবু জামাল। প্রশিক্ষণে সমাপনী বক্তব্য রাখেন, আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক মো.অহিদুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং অফিসার মো. আ. কুদ্দুস সরকার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!