কলাপাড়া থানার ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ জসিম | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়া থানার ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ জসিম

কলাপাড়া থানার ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ জসিম

এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ জসিম। ২৮ সেপ্টেম্বর কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিক ভাবে নবাগত ওসি মোঃ জসিম এর কাছে তার দায়িত্ব ভার হস্তান্তর করেন।




ওসি জসিম ২০২০ সালের ৮জুলাই দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করেন।

এছাড়াও নবাগত ওসি মোঃ জসিম দশমিনার আগে পটুয়াখালী সদর থানায় সৎ সাহসী ও দক্ষ (ওসি অপারেশন) হিসেবে সাধারন মানুষের মনিকোঠায় ঠাঁয় করে নিয়েছিলেন। তিনি ২০০৭ সালে এস আই হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। তার জন্ম স্থান পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।

দীর্ঘ ১ বছর ৬ মাসের কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বিদায় নেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান। তিনি গত ৩ মার্চ-২০২০ তারিখে কলাপাড়া থানায় যোগদান করেন।

জানা গেছে, পুলিশের নিয়মিত কর্মস্থল পরিবর্তনের অংশ হিসেবে এ বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। গত ২০২০ ইং সালের ৩ মার্চ পুলিশ খন্দকার মোস্তাফিজুর রহমান কলাপাড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করে তিনি ১ বছর ৬ মাস বিচক্ষণতার সাথে তার দ্বায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে কলাপাড়া কর্মস্থল থেকে ২৮ সেপ্টেম্বর বিদায় নেন এবং নবাগত ওসি মোঃ জসিম এর কাছে তার দায়িত্ব ভার হস্তান্তর করেন।

কলাপাড়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম দ্বায়িত্ব গ্রহন করে কলাপাড়া থানা’কে চাঁদা, মাদক, সন্ত্রাস, জুয়াসহ সকল অপরাধ ও অপরাধী মুক্ত করার প্রত্যায় ব্যক্ত করেন। কলাপাড়াকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে সকল গণমাধ্যম ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!