গলাচিপায় বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান আর নেই | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
গলাচিপায় বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান আর নেই

গলাচিপায় বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান আর নেই

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপা পৌরসভার ৪ নং ওয়ার্ড নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাবিব রেস্টুরেন্ট ও হোটেল আল মামুনের স্বত্বাধীকারী, সাবেক কেন্দ্রীয় জামে মসজিদের সাধারন সম্পাদক, সাবেক বনিক সমিতির সভাপতি ও মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি আল মামুনের পিতা আলহাজ্ব হাবিবুর রহমান গত সোমবার সকাল ৯ টা ২৫ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনীত কারনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।




তার জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে জানাজা শেষে হেলিপ্যাড সংলগ্ন গলাচিপা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ্, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজি মজিবর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ, বনিক সমিতির সাধারন সম্পাদক তাপস দত্ত, কালীবাড়ি কমিটির সভাপতি দিলিপ বনিক, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রির্চাট, গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুবেলসহ গন্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!