রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় র‍্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

গলাচিপায় র‍্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় মো.রাসেল হাওলাদার (৩১) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া স্লুইস বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বোয়ালিয়া গ্রামের মো.শহিদুল হাওলাদারের ছেলে।




র‍্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে.কমান্ডার,বিএন মো.শহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব-৮ অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩৫ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন জেলে হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। এলাকায় সে দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট কেনা-বেচা করে আসছে।পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে থানায় মামলা করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!