শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
সহকর্মীদের চোখের জলে চিরবিদায় বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ্য মোশারফ হোসেন

সহকর্মীদের চোখের জলে চিরবিদায় বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ্য মোশারফ হোসেন

আপন নিউজ ডেস্কঃ বরিশালে দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর কার্যনির্বাহী সদস্য মোঃ মোশারফ হোসেন বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা ৫৫মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।




দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তাকে বরিশাল নগরীর ইশ্বরবসু রোডের বাসায় আনা হলে বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাযা নামাজ বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সামনে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এরপরপরই তার মরদেহ নিজ বাড়ি বাউফলে নিয়ে যাওয়া হয়। সেখাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!