কুয়াকাটায় উপ-নির্বাচনে ১৬৪ ভোট বেশি পেয়ে রেহেনা বেগম নির্বাচিত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কুয়াকাটায় উপ-নির্বাচনে ১৬৪ ভোট বেশি পেয়ে রেহেনা বেগম নির্বাচিত

কুয়াকাটায় উপ-নির্বাচনে ১৬৪ ভোট বেশি পেয়ে রেহেনা বেগম নির্বাচিত

আপন নিউজ অফিসঃ কুয়াকাটা পৌরসভার (৭, ৮, ৯ নং ওয়ার্ড) সংরক্ষিত নারী কাউন্সিলর পদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তিন নারী প্রার্থীর মধ্যে রেহেনা বেগম (জবা ফুল) ৭০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাফিজা বেগম (অটোরিকশা)। তিনি পেয়েছেন ৫৩৭ ভোট ও মোসাঃ নূরুননাহার বেগম (আনারস মার্কা) পেয়েছে- ৪৯৪ ভোট। এতে ১৬৪ ভোট বেশি পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রেহেনা বেগম।




বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে তিনটি ভোট কেন্দ্রে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ২ হাজার ৬ ’শ ৯৬ জন ভোটারের মধ্যে ১৮’শ ১৯ ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেছেন।

কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. আবদুল রশিদ জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনজন ম্যাজিষ্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন ছিল।

উল্লেখ, গত ২৯ জুন সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনেয়ারা বেগমের মৃত্যুতে নারী কাউন্সিলরের পদটি শূন্য হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!