কলাপাড়ায় ১ মাস ১৭দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু জান্নাতি | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় ১ মাস ১৭দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু জান্নাতি

কলাপাড়ায় ১ মাস ১৭দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু জান্নাতি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, আপন নিউজঃ কলাপাড়ায় অপহৃত শিশু জান্নাতি আক্তারকে উদ্ধারে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগীতা চাইলেন ভিকটিম পরিবার। শনিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবে কান্নাভেজা কন্ঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পিতা মো: মশিউর রহমান। এসময় ভিকটিম শিশু’র মা মোসা: রাবেয়া বেগম, চাচি আকলিমা বেগম, ফুপু জিন্নাত জাহান এবং মামা লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: লতিফ উপস্থিত ছিলেন।




সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মশিউর রহমান বলেন, ’আমার মেয়ে লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতি আক্তার গত ২২ আগষ্ট সকাল ৮:৩০ ঘটিকায় এসাইনমেন্ট আনার জন্য বাড়ী থেকে স্কুলে যায়। এরপর আর সে বাড়ী ফেরেনি। এ ঘটনায় ২৩ আগষ্ট আমি কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করি। ১ সেপ্টেম্বর কলাপাড়া থানায় রাব্বি কে প্রধান আসামী করে ৭ জনের নামে অপহরন মামলা দায়ের করি। মামলা দায়েরের পর এজাহারভুক্ত ৩ নম্বর আসামী রুহুল আমিনকে পুলিশ গ্রেফতার করে। ১ মাস ৫দিন পর রুহুল আমিন কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে অপর আসামীরা সহ মামলা প্রত্যাহারের জন্য আমার পরিবারের সদস্যদের ভীতি প্রদর্শন করছে। অথচ অপহরনের ১ মাস ১৭দিনেও উদ্ধার হয়নি আমার অপহৃত মেয়ে জান্নাতী।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এস আই মো: জাকির বলেন, ’মামলা দায়েরের পর এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। ভিকটিমকে উদ্ধার সহ এজাহার ভুক্ত অপর আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!