কলাপাড়ায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে হুমকী | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে হুমকী

কলাপাড়ায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে হুমকী

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন (৫২) নির্বাচন থেকে সরে দাঁড়াতে বর্তমান চেয়ারম্যান হুমায়ূন কবির কেরামত হাওলাদারের পুত্র মো: হাসিব মোবাইল ফোনে হুমকী দিয়েছে। এ ঘটনায় মকবুল হোসেন কলাপাড়া থানায় জিডি করেছেন। ডিজি নং-৪৪৯।




জিডিতে তিনি উল্লেখ করেছেন, আসন্ন চাকামইয়া ইউনিয়ন নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমার জনপ্রিয়তা দেখে বর্তমান চেয়ারম্যান মো: হুমায়ূন কবির কেরামত হাওলাদারের পুত্র মো: হাসিব পরিকল্পিত ভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। এর ধারাবহিকতায় গত ১০ অক্টোবর আমার মোবাইল ফোনে হাসিব হুমকী দিয়ে বলে আমি যদি চাকামইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন করি তবে হাত-পা ভাঙ্গিয়া ফেলাসহ খুন জখমের হুমকী দেয়।

এ ঘটনার সাথে সাথেই আমি স্থানীয় মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিদের মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান পুত্র মো: হাসিব বলেন, তার সাথে আমার রোববার মোবাইল ফোনে কথা হয়েছে। হুমকী দেয়া হয়নি। তার বাবা বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে মনগড়া অভিযোগ দেয়ার ব্যাপারে তাকে জিজ্ঞেস করেছি। হুমকীর ব্যাপারটি সম্পূর্ন মিথ্যা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!