রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় উপজেলা আ.লীগ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী

কলাপাড়ায় উপজেলা আ.লীগ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী

আপন নিউজ, বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় চাঞ্চল্যকর কৃষক কাদের হত্যা মামলায় সিআইডি’র তদন্ত প্রতিবেদন গৃহীত করে উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত কাদের হত্যা মামলায় সিআইডি’র দাখিলকৃত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ জারি করেন।

একই আদেশে বিজ্ঞ আদালত কাদের হত্যা মামলায় সিআইডি’র প্রতিবেদনে অভিযুক্ত রাজু তালুকদার, জুলিয়াত তালুকদার, সামু তালুকদার, মিলন তালুকদার, আজিজুল হক বুদাই, আলানূর, শাওন চৌধুরী ও সাইদুর রহমানকে কারাগারে প্রেরন সহ মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য মামলাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে বদলীর আদেশ দেন। মামলার অপর তিন অভিযুক্ত অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, মামুন তালুকদার, রিয়াজ তালুকদার ও নাইম কসাই’র জামিন সংক্রান্ত উচ্চ আদালতের রুল নিস্পত্তি না হওয়ায় তাদের জামিন বহাল রেখেছেন আদালত। আদালতের জিআরও এএসআই মো: শহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২ জুলাই ২০১৪ সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় মাছের ঘের নিয়ে পূর্ব শত্রুতার জেরে কৃষক কাদের (৬৫) কে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। কলাপাড়া থানা পুলিশ ওই রাতেই চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকার একটি খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করে । এ ঘটনায় নিহতের ভাই মোখলেচুর রহমান বাদী হয়ে ৪ জুলাই ৪৯ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এজাহারকারী পক্ষের আপত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সহ তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী হয়েছে একাধিকবার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!